ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবার ভোট দেবেন প্রবাসীরা - দৈনিক প্রথম খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। বিশ্বের ১০টি দেশের ১৭টি দূতাবাস ও মিশন অফিসের মাধ্যমে ৫৩ হাজার ৯০৯ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছিলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৫ হাজার ৮৭৭ জন চূড়ান্তভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোেত্রট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশে শিগগিরই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম পর্যায়ক্রমে ৪০টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *