বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বাধীন ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি হতে চোরাচালান প্রতিরোধ বেশ কয়েকটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ী ও তৈরী পোশাকসহ ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। পরিচালিত অভিযানে আটককৃত চোরাচালানী
মালামালের আনুমানিক সিজারমূল্য ১,২০,০৫, ১২৫ (এক কোটি বিশ লক্ষ পাঁচ হাজার একশত পঁচিশ) টাকা।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোশারফ হোসেন এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে, অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা তৎপর রয়েছ।চলতি জানুয়ারি ২০২৫ হতে অদ্যবধি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামীসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ২৬৪
টাকার অধিক মূল্যের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
