বৃহস্পতিবার রাতে শহরের একটি ইনডোর টার্ফে ফেনীর কর্মরত সাংবাদিকদের মাঝে একটি সৌজন্য প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করেন ফেনীর কর্মরত সাংবাদিকরা। সেই খেলায় অংশগ্রহণ করেন গ্লোবাল টেলিভিশনের ফেনী জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম খেলার এক অংশে তিনি পিঠের আঘাত পেয়ে আহত হলে উনাকে বাসায় পাঠানো হয়, পরে বাসায় গিয়ে অতিরিক্ত ব্যাথা অনুভব করলে ফেনী কর্মরত সাংবাদিকরা তাকে শহরের জেড ইউ হাস্পাতালে নিয়ে চিকিৎসা নিতে সহযোগিতা করেন।
চিকিৎসক পরিক্ষা করে দেখেন উনার পিঠের মেরুদণ্ডের একটি অংশে ভাঙ্গন দেখা দিয়েছে, পরে উন্নত চিকিৎসার জন্য উনাকে হাসপাতালে ভর্তি রাখা হয়।
আজ শুক্রবার বিকেলে উনাকে হাসপাতালে চিকিৎসার খোঁজ খবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী,ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান, এসময় উপস্থিত ছিলেন মাইটিভি’র ফেনী জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী সহ জামাতের নেতৃবৃন্দ ও উনার কাছের মানুষ জন।
এসময় তার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করেন জেলা জামাতের আমির।
