‘আমরা যুবরা চাই পরিবর্তন’-এর উদ্যোগে এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রথম খবর

আজ মঙ্গলবার ফেনী সদর উপজেলার দেবিপুর ছোলতানিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আমরা যুবরা চাই পরিবর্তন’-এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযিমুল উম্মাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক রেজাউল করিম, ফেনী সরকারি কলেজের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুহাইমিন তাজিম এবং ফেনী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মহসিন শুভ।

আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি খাজা রাকিব জানান, পবিত্র রমজান মাসে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *